Followers

Total Pageviews

Wednesday, April 22, 2009

একমুঠো রোদ্দুর


তুমি দিয়েছো একমুঠো রোদ্দুর
আমি পারিনি ধরে রাখতে তাকে চিরকালের খাঁচায়
আমার খাঁচা ভেঙ্গে গড়ায় গোধূলি,
এর পর রাত্রি

আমি তখনো ভোরের আশায়
ভৈরবী সুরে সাজানো গুছানো জীবন খুঁজি ক্লান্ত মনে

আমার স্বপ্ন বোনা আকাশ তখন অনেক দূরে
যখন তুমি আর আমি অনেক কাছে…

অভিমান বাজে

কত ক্লান্তি কত ক্ষয়
কত শান্তি
কত ভয়

সব ফেলে আসা
সব ছেড়ে যাওয়া

কথা মালা সাজে
অভিমান বাজে
কেটে যায় সুর
কাটে লয়
তবু স্মৃতিটুকু মনে রয়


koto klanti
koto khoy
koto shanti
koto bhoy

sob fele asha
sob chere jawa

kotha mala shaje
obhiman baje

kete jay shur
kate loy

tobu smriti tuku mone roy

একা

অনেক সাদা অনেক একা
তবু জেন ভালো থাকা



onek shada onek eka
tobu jeno bhalo thaka...

বরষা আমারই অপেক্ষায়

বহুদিন পর এসেছে ঝড়, বন্যা, রোদ্দুর আর মেঘ
একসাথে আমার উঠোনে
এখনি নামবে ঘর দোর ঝাপিয়ে বরষা


সব না পাওয়া আজ জোড়া লাগানোর দিন
তবু হিসেবের খাতা খুজে ফিরি
তবু মনের কোনায় মিটমিট করে আশা
যদি পাই দেখা একবার
সব ঝড় জলে ধুলোমাখা স্মৃতি হবে জানি

তবু একবার
জানি ক্ষমা নেই
কারন কথা রাখিনি শুকতারা সাক্ষী রাখা সেই সন্ধ্যার
একসাথে চলা পথ অনেক আগেই ঠিকানা বিহীন
তবু দরজার কড়া নাড়া শব্দেছুটে যাওয়া বারেবারে
পুরোনো অভ্যেস বলে কথা……কিন্তূ এও জানি দরজার ওপারে ঘোর বরষা আমারই অপেক্ষায়

অত:পর মেঘবালিকারা....


অত:পর মেঘবালিকারা উড়েযায়
গন্তব্যহীন উড়াউড়ির ঠিকানায় পৌছুবেনা
স্বপ্নের দেশে কোনদিনও
জেনে যায় ভালোবেসে

অত:পর মেঘবালিকারা..
ফেরা হয়না আর.....

অনেক হাসি আর কান্নার ঢেউ প্লাবিত করে
অত:পর মেঘবালিকারা....

Thursday, March 5, 2009

সময় কোথায় সময় দেবার

স্বপ্ন বোনার মধ্য প্রহর
হাতরে চলি স্মৃতির দেয়াল
তখন তুমি ব্যস্ত কোথাও
সময় কোথায় সময় দেবার?

ভালই ছিলাম একলা কোনে
তুমি যদি রঙ ছড়ালে
কেন তবে রঙধণু মন
ফিরলো না আর আবির নিয়ে?

sopno bonar modhdho prohor
hatre choli sritir dewal
tokhon tumi besto kothao
somoy kothay somoy debar?

Bhaloi chilam ekla kone
Tumi jodi rong chorale
Keno tobe roghdhonu mon
Firlo na ar abeer niye?

Friday, January 30, 2009

আজ সকালে Aaj sokale

আজ সকালে তুমি বললে আমাকে ভাবছিলে
আমি বললাম কোন সকালে ভাবো না?????

Sunday, January 25, 2009

অসমাপ্ত লেখা Oshomapto Lekha

আগের লেখা..........

মাঝে মাঝে
খুব একা মনে হয় নিজেকে
এত আপনজনের ভিড়ে
সব চেনা মুখ সরে যায়
আটপৌরে জীবন থেকে খসে পরে লজ্জা ঘৃনা ভাব ভালোবাসার বসন

চিন্তাহীন আমি ভাবনাহীন তোমাকে মনে হয় দূরের নক্ষত্র
যত কাছে আসো তুমি তত দূরে যাই



..আজ...

এখন ভর সন্ধ্যা........
তুমি তোমার মত, আমি আমার মত
খুব সচেতনযেন কেউ কারও মগ্নতায় বিরক্তি না নিয়ে আসি

তোমার দৃষ্টি ডিজিটাল মনিটরের মন মাতানো নাচ গানের ট্যালেন্টে
আমার দৃষ্টি জানালার সীমারেখা অতক্রম করে নিভৃত আকাশে যেখানে ইচ্ছা, স্বপ্ন, হতাশা, অপেক্ষা করে বোঝাপরার
যেখানে হাতরে খুজি নক্ষত্রের জ্যোতি
যদি দেখা মেলে?

অন্ধকার পথ পারি দিচ্ছি জানি দুজনেই তবু যদি দেখা মেলে
অপেক্ষার ইতি টেনে..
খুব সচেতন
যেন সপ্ন না ভাঙ্গে
না তোমার না আমার



তারপর....

আজও শেষ করলাম না

Tuesday, January 13, 2009

তখন নেই আমি

রেখে গিয়েছিলে শূন্যতায়
উত্তরীয় হাওয়া করেছে
মাতাল এদিক ওদিক দোলা দিয়েছ মন
উড়েছে আচঁল কেঁপেছি আমি
বিজয়ীর বেশে সেই এলে তুমি
আর তখন নেই আমি


কত শত দিন ডেকেছি তোমায়
আমার সেই ডাক
কুয়াশা ভেদ করে করেনি তোমায় স্পর্শ
আমি হাতরে গেছি আকুল বিশ্বাসে
জানিনি কখনো ছিলেনা নিশ্বাসে
তবু একদিন বিজয়ীর বেশে সেই এলে তুমি
আর তখন নেই আমি

তুমি নেই পাশে

সাগর সেঁচে মুক্তা আনা ভালবাসা ছিলনা কোনদিন এই হৃদয়ের মাঝে
তবু দূরের কাঁসার ঘন্টা যখন কুয়াশার হীম রাত্রি অতিক্রম করে এসে বেঁজে উঠে এইবুকে, তখন মনে হয় আরো অনেক কিছু কথা ছিল হয়ে উঠেনি
মনে হ্য় ফিরে যাই সেই শূন্যতায় যেখানে ছিল আমাদের সূচনা..

ভাবতে ভাবত ঘুমে ঢুলু ঢুলু চোখ ...পাশে হাতরে খুঁজি তোমাকে..ঘুমের মাঝেই মুচকি হাসি..জানি পাবোনা তোমাকে...তুমি নেই পাশে...

অত শত প্রেম ভালোবাসায় উথাল পাথাল দিন রাত..অত শত খুনসুটি..মন না মানা অলস দুপুর..ক্লান্ত পাখির অযথা খুঁটে খাওয়া
পড়ন্ত রোদ্দুরে..তুমি থাকো আমার পাশেই..কিন্ত হাত বাড়ালেই নেই পাশে

অথচ আমাদেরও কথা ছিল কড়ায় গন্ডায় আদায় করে নেব সুখ একে অপরের কাছ থেকে..কথা রেখেছি দুজনেই..
আদায় করেছি ঠিকই..তবে সুখ নয় দু:খ
আজ ভাবি আদায় করি সুখ এবার..আর কতকাল রাখবো ক্ষুধার্ত থাবাকে ঘুম পাড়িয়ে..
তুমি যে নেই পাশে...
Sagor sheche mukta ana bhalobasha chilo na konodin ei hridoye
Tobu dur e kanshar ghonta jokhon kuashar heem ratri otikrom kore eshe beje uthe ei buke, tokhon mone hoy aro onek kichu kotha chilo, hoye utheni
Mone hoy fir e jai shei shunnotay jekhane chilo amader shuchona

Bhabte bhabte ghum e dhulu dhulu chokh…pashe haatre khuji tomake…ghumer majhei muchki hashi…jani pabo na tomake..tumi nei pashe…

Oto shoto prem bhalobashay uthal pathal din rat..oto shoto khunshuti,,,mon na mana olosh dupur..klanto pakhir ojotha khute khawa poronto roddure…tumi thako amar pashei ..kintu haat baralei nei pashe..

Othocho amadero kotha chilo koray gonday aday kore nebo shukh eke oporer kach theke..kotha rekhechi dujonei..aday korechi thik e…tobe shukh noy dukkho.
Aaj bhabi aday kori shukh ebar…ar kotokal rakhbo khudarto thaba keg hum pariye…tumi je nei pashe…

Monday, December 22, 2008

প্রহর গুলি সামলে নিয়ে prohor guli shamle niye



সনধ্যা তারা যতই জ্বলুক
ম্লান আকাশে মিটমিটিয়ে
হাসবে তুমি মলিন হাসি
আমার স্মৃতি বুকে নিয়ে

ফেরার কথা আমার কাছে
তোমার ছিল স্বপ্ন নিয়ে
আমি ছিলাম অপেক্ষাতে
প্রহর গুলি সামলে নিয়ে



shondha tara jotoi joluk
mlan akashe mitmitie
hashbe tumi molin hashi
amar smriti buke niye
ferar kotha amar kache
tomar chilo sopno niye
ami chilam opekkhate
prohor guli shamle niye

Friday, November 7, 2008

হাত বাড়ালেই ছুঁতে পাবো haat baralei chunte pabo


স্বপ্ন ছোঁয়া কথার ভিড়ে
হারিয়ে যাওয়া যখন তখন

তোমার আমার
এইতো সেদিন
হাত বাড়ালেই ছুঁতে পাব

দিন গড়িয়ে সন্ধ্যা নামে
কাছে ডাকে আপন টানে
মন না মানা অতীত পানে
সুর মেলাতে ক্লান্ত গানে

পতিত জমি থাকুক পড়ে
আমরা তখন অনেক দূরে
স্বপ্ন বুনি অচিনপুরে

তোমার অমার
ঐতো সেদিন
হাত বাড়ালেই ছুঁতে পাব


Shopno choya kothar bheer e
Hariye jawa jokhon tokhon
Tomar amar ei to shedin
Haat baralei chute pabo

Din goriye shondha nam e
Kache dake apon tan e
Mon na mana otit pane
Sur melate klanto gan e

Potit jomi thakuk pore
Amra tokhon onek dur e
Sopno buni ocheen pur e

Tomar amar ei to shedin
Hat baralei chute pabo

Thursday, October 30, 2008

উদাস পাহাড় udas pahar


বিশাল প্রান্তরে ঘাস ফড়িং এর ওড়াউড়ি
ক্লান্ত পায়ে ছুটে চলা
টলমল করে পা
তবু পাহাড়ি ঝরণার জলে পা ছোঁয়াবো বলে এত দূর আসা
পাখিদের অকারণ ব্যস্ত ডাকাডাকি আমাদের ঘিরে
দূরে পাহাড়ি মেয়ের নুপুর কার বাঁশি শুনে হৃদয় ভেদ করে যায়?

bishal prantore ghas foringer oraori
klanto paye chute chola
tolmol kore pa
tobu pahari jhornar jol e pa choyabo bole eto dur asha
pakhider okaron besto dakadaki amader ghire
dure pahari meyer nupur kaar banshi shune hridoy bhed kore jay?

Monday, October 27, 2008

সাদা ক্যানভাস sada canvas


মধ্য দুপুর দাঁড়িয়ে থাকা
স্হির চিত্রে ঝিরিঝিরি হাওয়া
আমাদের দোলায় ভাসায় অতল ভাবনায়
তবু চলা ফেরা হাসি গান

ঝড়ো হাওয়া বিক্ষিপ্ত হয়ে
ছড়ায় আরো বেশি শীতলতা
যেন টলটলে দীঘি
এলোমেলো হবার অপেক্ষায়
মধ্য দুপুর তখন গড়িয়ে বিকেল
তবু স্হির চিত্রে ঝিরিঝিরি হাওয়া
ভাসায় দোলায় অতল ভালবাসায়

আমাদের পথের শেষ প্রান্তে তখন
সন্ধ্যা নামে
অসীম শুন্যতায় ক্লান্ত মন
যেন হারাতে না হয়
বুকের গভীরে অশনি সংকেত
ঝেরে ফেলে
দুজনেই মুচকি হাসি
কাল হবে দেখা
সাদা ক্যানভাসে
রং ছড়াতে

Moddho dupur dariye thake
Sthir chitre jhiri jhiri hawa
Amader dolay bhashay otol bhabnay
Tobu chola fera hashi gaan

Jhoro hawa bikhkhipto hoy
Choray shitolota
jeno toltole dighi
Elomelo hobar opekkhay
Modhdho dupur tokhon goriye bikel
Tobu sthir chitre jhiri jhiri hawa
Bhashay dolay
Otol bhalobashay
Amader pother shesh prante tokhon shondhya name
Osheem shunnotay klanto mon Jeno harate na hoy
Buker bhetore oshoni shonket
jhere fele
Dujonei muchki hashi
Kaal hobe dekha
sada canvas e
Rong chorate

Friday, October 17, 2008

দুঃখ কেন ভারী Dukkho keno bhari?


পদ্ম পাতার জলে
অশ্রু কেন ঝরে?
মন কি তবে বলে
দুঃখ কেন ভারী?

হাত বাড়ালেই আসে
কষ্ট সারি সারি
মন তবে কি বলে
দুঃখ কেন ভারী?

Poddo patar jol e
osru keno jhore?
mon ki tobe bole
dukhkho keno bhari?

haat baralei ashe
kosto sari sari
mon ki tobe bole
dukhkho keno bhari?

Wednesday, October 15, 2008

দেখা হবে dekha hobe


শীতল শান্তির অরণ্য খুঁজতে গিয়েছিলাম
মেঘের দেশে ছিল আমার অভয় অরণ্য
শুকনো পাতা ঝরায় নাচে ময়ূর যেখানে
সেখানে তুমি আমি আমরা


আমাদের পদচারনায় মুখরিত
ঝিকমিক সকাল
বেলা গড়িয়ে সন্ধ্যা
তবু মুখরতা
নক্ষত্র বুণে যায় নকসি চাদর
ঢাকে আমাদের থরো থরো অনুভুতি রুপালি চাদরে

রাত গড়িয়ে সকাল যখন
ক্লান্ত পায়ে হাটাহাটি আর ঘুমহীন তৃষ্ণার্ত দৃষ্টি
ফিরে তাকাই ফেলে আসা সবুজ ঘেরা পথের দিকে

আমাদের ব্যস্ত পা যখন পৃথিবীর দিকে নামে দ্রূত
স্মৃতির ফাঁকে জমে থাকা শ্যাওলা
উঁকি দিয়ে দেখে মুচকি হাসে
বলে, বিদায় দিলাম না, এসো আবার তবে
দেখা হবে কথা হবে তোমাদের সাথে

Sheetol shantir oronnyo khujte giyechilam
Megeher deshe chilo amar obhoy ornonnyo
Shukno pata jhoray nache moyur jekhane
Shekhane tumi ami amra
Amader podocharonay mukhorito jhikmik sokal
Bela goriye shondha
Tobu mukhorota
Nokkhotrro bune jay nokshi chador
Dhake amader thoro thoro onuvuti rupali chadore

Rat goriye sokal jkhon
Klanto paye hatahati ar nirghum trishnao drishti
Fire takai fele asha sobuj ghera pother dike

Amader besto pa jokhon prithibir buke name druto
Sritir fanke jome thka shawla
Uki diye dekhe muchki hase
Bole biday dilam na esho abar tobe
Dekha hobe kotha hobe tomader shathe

Friday, October 10, 2008

এমন কেন? emon keno


এমন কেন সব সময়ই হবে
যে তোমার কথাই রাখতে হবে
আমারটা জলে

তুমি যদি ওড়াও ঘুড়ি
সঠিক নিয়ম তবে
আমি যদি ভেরাই ত্বরী
দিক ভুল কি হবেই?

যদি নিয়ম ভেংগে চল
তবে তোমার নিয়ম সোজা
আমার বেলায় কেন হবে সব নিয়মই বাঁকা?

Wednesday, October 8, 2008

অবুঝ সবুজ Obujh sobuj

সৌহর্দের সেতু পেরিয়ে আমরা যখন
আপনজন
ডানা মেলা গাঙচিলে সাথে ওড়াউড়ি
ক্লান্ত পা নরম ভেজা বালুতে আর কৌতূহলি না

এই তপ্ত বুকে ঝরে পরা অভিমান
জমে থাকা আবেগ
ধীরে ধীরে পরে টুপটুপ
যেন ভাবি আরেকটু জমে উঠুক আবেগ
কিন্তু জমতেই আবার গলে যায় অভিমানের পাহাড়

এবার স্বপ্ন আরো দৃঢ় গাঢ় আর গভীর
ভাংগ দেখি পার যদি

তার চেয়ে ভাল
থাওজ্যান্ড আইল্যান্ডের বুক চিঁড়ে
সাদা বকের দল পরে থাক পিছে
পিছে ফেলে পাইনের সারি
যাবে নাকি? যাবেতো বলো
দূখের ঝাঁপি দেবো চাপা
আর্কটিকের সাদা বরফে
তারপর বুনবো বীজ ক্লন্ত বেলাভূমিতে
যেখানে হবে একদিন
অবুঝ সবুজের বোঝাপড়া

Souharder shetu periye amra jokhon
Aponjon
Dana mela gangcheeler shathe palla diye ora uri
Klanto pa norom bheja balute ar koutuholi na
Ei topto buke jhore pora obhiman
Jome thaka abeg
Dheere dheere pore tup tup ..
Jeno bhabi arektu jome uthuk abeg
Kintu jometei abar gole jay obhimaner pahar

Ebar shopno aro dhrerho garo ar gobhir
Bhango dekhi paro jodi
Tar cheye ei bhalo
thousand island er buk chire
sada bok er dol pore thak piche
piche fele payeen er sari
jabe naki? Jabe to bolo
dukher jhapi debo chapa arctic er sada borof e
tar bor bunbo beej klanto belabhumite
jekhane hobe ekdin obujh sobujer bojhapora

Saturday, September 6, 2008

সকাল বেলায় sokal belay



ওলট পালট সকাল বেলায়
ব্যালকনিতে ফিরে তাকাই
কাল রাতের বয়ে যাওয়া
ঝড় জলের ঐ ক্লান্ত খেলা

ওলট পালট সকাল বেলায়
খুঁজি তোমায়
আসবে নাকি
বসবে পাশে
স্বন্ধ্যা বেলা?

ওলট পালট সকাল বেলায়
আনমনা মন ছন্দ হারায়
কোথায় তুমি কোথায় তুমি
ওলট পালট সকাল বেলায়?


Olot palot sokal belay
Balcony te fire takai
kal rater boye jawa
Jhor joler oi klanto khela

Olot palot sokal belay
Khunji tomay
Ashbe naki
Boshbe pashe shondhya bela?

Olot palot sokal belay
Anmona mon chondo haray
Kothay tumi kothay ami
Olot palot sokal belay?

Wednesday, September 3, 2008

আজকাল আমি Ajkal Ami


ধোঁয়াটে অতীতের অস্তিত্তে
বিমর্ষ আমি
তুমি বারাও হাত
টানো ঝকঝকে বর্তমানে
বাঁসন কোসন গোছানো সংসার উঁকি দিয়ে পালায় আড়ালে
কখনো অজান্তে
মেঘে ঢাকা আকাশে
হাসে সূর্য
কাঁদে তারা
আমি তাকাই দূরে
যেখানে অপেক্ষা করে কুয়াশা ঢাকা সামনের দিনগুলি


Dhoyate otiter ostitte
Bimorsho ami
Tumi barao haat
Tano jhokjhkoe bortomane
Bashon koshon gochano shongshar
Uki die palay arale
kokhono ojante
Meghe dhaka akashe
Hashe surjo
Kade tara
Ami takai dure
Jekhane opekkha kore Kuasha dhaka shamner dinguli