কাঁটাতারে অনুভূতিহীন আমি
আমার ক্ষতবিক্ষত পরাজয়ের পতাকা
তোমার বেলাভুমিতে ওড়ে রাত দিন
Sunday, October 3, 2010
Sunday, September 19, 2010
প্রশ্ন
ভিতর বাইরে অনেক প্রশ্ন - আমি কি ভাবি, তুমি কি ভাবো?
কার ভাবনায় কতটা গভীরতা কিংবা শূণ্যতা।
তুমি কি আমার ছিলে কোনদিন? নাকি আমি পাইনি তোমাকে আমার মত করে?
Saturday, September 4, 2010
বলতো
বলতো?
জীবনের জলপরীরা সব আঁকিবুকি কেটে ফাঁকি দিলো কেনবলতো?
জলমগ্ন স্তব্ধতায় তোমাকেতো আমি ঠিকই শুনতে পাই। শুনে যাই।
তবু কেন পাইনা তোমাকে আমার মত করে?
বলতো?
Wednesday, September 1, 2010
অবহেলার খামখেয়ালী ইচ্ছে
আজ মন বড় এলোমেলো
তুমি কি তা বুঝতে পারো?
আজ আমার আকাশের শুকতারা নিয়েছে ছুটি
সে কি আজ তোমার উঠোনে খেলা করে?
আজ তুমি সারাদিন আমিতে মাখামাখি
সে কি তোমার অবহেলার খামখেয়ালী ইচ্ছে?
আজ নিজের সাথেও কথা বলতে ইচ্ছে নেই
আজ কি তোমার আমার শব্দহীন কথা হবে?
অনন্তকালের গল্প জমে আছে।
তুমি কি তা বুঝতে পারো?
আজ আমার আকাশের শুকতারা নিয়েছে ছুটি
সে কি আজ তোমার উঠোনে খেলা করে?
আজ তুমি সারাদিন আমিতে মাখামাখি
সে কি তোমার অবহেলার খামখেয়ালী ইচ্ছে?
আজ নিজের সাথেও কথা বলতে ইচ্ছে নেই
আজ কি তোমার আমার শব্দহীন কথা হবে?
অনন্তকালের গল্প জমে আছে।
Monday, August 23, 2010
এক চাঁদ দূরত্ত্ব
কিছু সয় সেই সব …
তার মধ্যে আমি তুমি দুজনাই আছি
যেমন তুমি, যেমন আমি
আমরা কিছুই বুঝিনি
না বুঝে ভালোবাসার দিন রাত্রি কাটাই
মাঝে এক চাঁদ দূরত্ত্ব
Friday, July 23, 2010
অপেক্ষা
দূর আকাশে পড়ন্ত তারা
মেঘবালিকা দিশেহারা
বুকের মাঝে অভিমানের খাঁজকাটা কোটরে
তুমি শুধু তুমি দেবদূত ।
কত দূরে কত কালে
দেখা পাবো
কত শত প্রহর গুনে
শেষ হব ।
মেঘবালিকা দিশেহারা
বুকের মাঝে অভিমানের খাঁজকাটা কোটরে
তুমি শুধু তুমি দেবদূত ।
কত দূরে কত কালে
দেখা পাবো
কত শত প্রহর গুনে
শেষ হব ।
Sunday, July 4, 2010
তুমি আমি
একটা মাটির প্রদীপ জ্বলেছিল আবিকল সেদিনের মত।
তুমি ছিলে দাঁড়িয়ে দরজার ওপারে।
আমি চৌকাঠ পেরিয়ে তোমাকে ভাবিনি।
তুমি প্রদীপ জ্বালিয়ে আমাকে খোজোনি।
আমি সরলতার আড়ালে তোমাকে রাখিনি।
তুমি দুহাত ধরে আমাকে ডাকোনি।
আমি তোমারই চিরদিন, এমনই ভেবেছি।
তুমি আপন করে কাছে টানোনি।
তুমি ছিলে দাঁড়িয়ে দরজার ওপারে।
আমি চৌকাঠ পেরিয়ে তোমাকে ভাবিনি।
তুমি প্রদীপ জ্বালিয়ে আমাকে খোজোনি।
আমি সরলতার আড়ালে তোমাকে রাখিনি।
তুমি দুহাত ধরে আমাকে ডাকোনি।
আমি তোমারই চিরদিন, এমনই ভেবেছি।
তুমি আপন করে কাছে টানোনি।
অজানা
মনের গভীরের এই শূণ্যতা কখনো নামে কখনো নামেনা,
তবু গোধুলী উড়াবেই ধুলো …এমনি কথা থাকে,
কে জানে সমুদ্র তীরেই তুমি বসে ছিলে কি না,
আমি কেন যেন খোঁজ করিনি তোমার সেইদিন,
তুই কি সত্যিই ছিলি বসে সারা রাত চাঁদ সাথী করে?
আকাশের চাদোয়ায় ছিল কি তারা আর নক্ষত্রের নকশী?
জানা হয়নি আজো ।
তবু গোধুলী উড়াবেই ধুলো …এমনি কথা থাকে,
কে জানে সমুদ্র তীরেই তুমি বসে ছিলে কি না,
আমি কেন যেন খোঁজ করিনি তোমার সেইদিন,
তুই কি সত্যিই ছিলি বসে সারা রাত চাঁদ সাথী করে?
আকাশের চাদোয়ায় ছিল কি তারা আর নক্ষত্রের নকশী?
জানা হয়নি আজো ।
রাত কাটেনা
ছিটেফোটা পরেছিল কিছুদিন এদিক ওদিক
শত অবজ্ঞাতেও
পিছুটান ফেলে এগোতে না পারা আমরা
একদিন যেদিন আবার আমাদের একটা বোঝাপড়ার দিন হবেতুমি নিয়ে যেওতো সব ফোঁটায় ফোঁটায় জমানো কষ্ট
খুব যন্ত্রনা নিয়ে দিন পার হয়
রাত কাটেনা।
Thursday, July 1, 2010
বিবাগী হাওয়া
নতুন বসন্তে বিবাগী হাওয়া
নতুন করে তোমাকে ভাবা
নতুন করে হাটবো কবে?
হাতে নিয়ে সেই চিরচেনা হাত।
নতুন করে তোমাকে ভাবা
নতুন করে হাটবো কবে?
হাতে নিয়ে সেই চিরচেনা হাত।
Friday, June 18, 2010
Tuesday, June 8, 2010
ঠিকানা Thikana
খাতা পুড়েছে অবিশ্বাসের অনলে,
আজ কেন যেন মনে হয় অবিশ্বাসের সাথে সাথে
বিশ্বাসের কিছু অনু পরমানু পুড়েছিল সেদিন।
আজ কেন যেন মনে হয় অবিশ্বাসের সাথে সাথে
বিশ্বাসের কিছু অনু পরমানু পুড়েছিল সেদিন।
Monday, June 7, 2010
Thursday, May 27, 2010
আমি ami
স্বপ্নহীন এক টুকরো রাত,
স্বপ্নময় তুমিতে মাখামাখি...
একা এক উদভ্রান্ত ছিলাম আমি...
এখন দেখি এমন পাগলামিতে অনেকেই অভ্যস্ত।
স্বপ্নময় তুমিতে মাখামাখি...
একা এক উদভ্রান্ত ছিলাম আমি...
এখন দেখি এমন পাগলামিতে অনেকেই অভ্যস্ত।
Wednesday, May 26, 2010
তোমাকে ভাবে লীলাবালী tomake bhabe leelabali
আজ দিনটা কি ঠিক এইসব ভাবাভাবির জন্য?
নাকি অন্য আরেকদিন হবে স্মৃতির সাথে বোঝাপরা?
তবে অন্যদিন যদি মন সায় না দেয়? তবে?
আজই হোক তোমার স্মৃতিতে আমার ডুব সাতার।
লীলাবালী সিক্ত মনে ভাবে,
তারে ছিল একবার দেখিবার --কোন ক্ষণে
লীলাবালী ৩
বৃষ্টি
অঝর ধারার বৃষ্টিরও তবু একসময় ক্লান্তি আসে...তবু তোমার আর সময় হয়না আমার চৌকাঠে পা রাখবার...বৃষ্টি ভেজা ভোরে আমি রাতজাগা একলা মানুষ। তুমি নেই কেন এ প্রশ্ন আজ নিজেও ক্লান্ত মনে মুচকি হাসে। হাসে লীলাবালীও ...বিসন্ন চোখে ।
লীলাবালী ৪
খেয়ালী দিন
এক একটা দিনে খেয়ালী হাওয়া তোমায় পাঠাই, ফিরে আসে স্পর্শ নিয়ে তোমার - ভাবে লীলাবালী এমন দিনে একটা খেয়ালী স্বপ্নতো দেখাই যায়।
লীলাবালী ২
কোন ক্ষণে
সবুজ ঘাসের অচেনা ঘাসফুল,
ভোরের শিশির অশ্রু ছোয়াঁয় মনে, লীলাবালী সিক্ত মনে ভাবে,
তারে ছিল একবার দেখিবার --কোন ক্ষণে
লীলাবালী ৩
বৃষ্টি
অঝর ধারার বৃষ্টিরও তবু একসময় ক্লান্তি আসে...তবু তোমার আর সময় হয়না আমার চৌকাঠে পা রাখবার...বৃষ্টি ভেজা ভোরে আমি রাতজাগা একলা মানুষ। তুমি নেই কেন এ প্রশ্ন আজ নিজেও ক্লান্ত মনে মুচকি হাসে। হাসে লীলাবালীও ...বিসন্ন চোখে ।
লীলাবালী ৪
খেয়ালী দিন
এক একটা দিনে খেয়ালী হাওয়া তোমায় পাঠাই, ফিরে আসে স্পর্শ নিয়ে তোমার - ভাবে লীলাবালী এমন দিনে একটা খেয়ালী স্বপ্নতো দেখাই যায়।
Saturday, May 22, 2010
তোমার সাথে কথা
জীবনে হাসি গানে
তুমি আছো আগের মতই
তুমি আছো আগের মতই
না হয় দেখা নাই
না হয় হয়না কথা
না হয় হাতে রাখা হয়না হাত
তবু
আজো হাত বারালেই তুমি
চোখ বুজলেই স্বপ্ন
আর মনে মনে সারাদিন হয় অনেক কথা
চিঠি
হাতে লেখা চিঠি
খুঁজে না পেয়ে
সারাদিন নিজের সাথে নিজের অভিমান
তুমি কেন খুঁজে দিয়ে গেলেনা?
কেন ভাঙ্গালেনা অভিমান?
খুঁজে না পেয়ে
সারাদিন নিজের সাথে নিজের অভিমান
তুমি কেন খুঁজে দিয়ে গেলেনা?
কেন ভাঙ্গালেনা অভিমান?
তুমি
নাকি রাতে ঘুম না আসা চিন্তার বিলাসিতায়?
নাকি তোমার বুকের উপরে কারও ঘুমন্ত হাত?
তুমি কি জীবন নিয়ে ক্লান্ত? তুমি কি সেই তেমনি?
নাকি এখন তোমার মতই তুমি?
Subscribe to:
Posts (Atom)





